বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
বড়দের বিশ্বকাপের পর ছোটদের বিশ্বকাপেও ভারতের কাছে হারের মুখ দেখল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে উত্তাপ ছড়িয়েছিল ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল। মাশরাফি বিন মুর্তজার দল সে ম্যাচটি জিততে না পারলেও আরেকটি বিশ্বকাপে ভারতকে হারানোর সুযোগ ছিল সাইফ হাসানদের সামনে। কিন্তু হারানো দূর থাক, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তো ব্যাট হাতে দাঁড়াতেই পারল না!কুইন্সটাউনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ভারতের অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪২.১ ওভারে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় সাইফ হাসানের দল। এ হারে সুপার লিগ প্লে-অফে নেমে গেল বাংলাদেশের যুবারা। অন্যদিকে এ জয়ে সেমিফাইনালে ওঠা ভারতের অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি মাঠে গড়াবে ৩০ জানুয়ারি ক্রাইস্টচার্চে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন শু্বমান গিল। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার কাজী অনিক। জবাবে ১০৬ রান তুলতেই ৬ উইকেট হারানো যুবারা দ্রুতই ছিটকে পড়ে ম্যাচ থেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১