সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে ঢেঁড়স

লাইফস্টাইল ডেস্ক : 


ঢেঁড়স গরমের সবজি হিসেবে পরিচিত হলেও আজকাল সারা বছরই এটি পাওয়া যায়। এটি পুষ্টি গুণে সমৃদ্ধ একটি সবজি। এতে অল্প পরিমানে ক্যালরি, কার্বোহাইড্রেট থাকে। এতে বিদ্যমান প্রোটিন ও আঁশ শরীরের জন্য দারুন উপকারী। এছাড়া এতে ভিটামিন সি, ই, কে , ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ থাকে।

ঢেঁড়সে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি হজমের জন্য দারুন উপকারী। এছাড়া আঁশসমৃদ্ধ খাবার হওয়ায় এটি ডায়বেটিসের জন্যও দারুন কার্যকরী।রক্তে জমাট বাঁধার অন্যতম কারণ ভিটামিন কের স্বল্পতা। ঢেঁড়স ভিটামিন কের অভাব পূরণ করতে সাহায্য করে। সেই সঙ্গে হাড়ের শক্তি বৃদ্ধি করে। অ্যাজমা রোগীদের চিকিৎসার জন্য নিয়মিত ঢেঁড়স খাওয়া উচিত।

এটি কোষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে। স্থুলতা, কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়তা করে ঢেঁড়স। ডায়বেটিসের কারণে অনেক সময় কিডনি সংক্রান্ত জটিলতা দেখা দেয়। তাই নিয়মিত ঢেঁড়স খেলে ডায়বেটিস যেমন নিয়ন্ত্রণ করা যায় তেমনি এটি কিডনি রোগেরও ঝুঁকি কমায়।

ঢেড়শে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই এটি ক্যান্সার, হৃদরোগ এবং অল্প বয়সে বুড়িয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে।

সূত্র : স্টাইলক্রেজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930