সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :


৩ মে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) জেলা শাখার উদ্যোগে শহরের বাগবাড়ি উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয়।

ফোরামের জেলা শাখার সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাংবাদিক আবু ছায়েদ মোহন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস।

বক্তব্য রাখেন, ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদ, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, যায়যায় দিন উপজেলা প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), সাংবাদিক জামাল উদ্দিন রাফি, মো. সোহেল রানা (নবচেতনা), সাজ্জাদুর রহমান, মমিন উল্যা পাটোয়ারী, আবদুল মালেক নীরব, মুকুল পাটোয়ারী প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ডিজিটাল প্রযুুক্তি নিরাপত্তা আইন বাতিলসহ গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১