সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চিকেন পাপাইয়া রেসিপি

আকাশবার্তা রেসিপি :


উপকরণ :

মুরগির মাংস- ১ কেজি,
কাঁচা পেঁপে- আধা কেজি,
পেঁয়াজ কুচি- ৩ কাপ,

আদা বাটা- ২ চা চামচ,
রসুন বাটা- ২ চা চামচ,
জিরা বাটা- ১ চা চামচ,
টক দই- ৪ টেবিল চামচ,
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ,
ধনে গুঁড়া- ১ চা চামচ,
হলুদ গুঁড়া- আধা চা চামচ,
সয়াবিন তেল- ৪ টেবিল চামচ,
লবণ- এক চা চামচ,কাঁচামরিচ- ৪টি,
তেজপাতা- ২টি,
গোটা দারুচিনি- ২টি,
এলাচ- ৪টি।

প্রস্তুত প্রণালী :
প্রথমে পেঁপে কুচি করে কেটে নিন। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁপে ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে কষিয়ে নিন। এরপর মুরগির মাংস দিন। সব মসলা একে একে দিয়ে কষিয়ে নিন এবং পানি দিয়ে ঢেকে দিন। এরপর পানি শুকিয়ে এলে কাঁচামরিচ ও গরম মসলা গুঁড়া দিয়ে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পাপাইয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930