সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যৌন সুখই ডেকে আনছে মারাত্মক বিপদ!

লাইফস্টাইল ডেস্ক : 


সুখের মাঝেই বাসা বাঁধছে বিপদ ৷ তৃপ্তির মাধ্যমেই লুকিয়ে শরীরে প্রবেশ করছে এক মারাত্মক রোগ ৷ নয়া পন্থায় শারীরিক মিলনে সুখ খুঁজতে গিয়েই বাসা বাঁধছে অসুখ ৷ শারীরিক সম্পর্কে উষ্ণতা আনতে ওরাল সেক্স বা মধুমেহনে লিপ্ত হন বহু যুগল ৷ কিন্তু এই অভ্যেসের কারণেই জটিল অসুখে আক্রান্ত হচ্ছেন পার্টনার ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-এর সাম্প্রতিকতম রিপোর্ট জানাচ্ছে, ওরাল সেক্সের ফলে ছড়িয়ে পড়ছে গনোরিয়ার মতো যৌন রোগের জীবাণু ৷ মুখমেহনের ফলে গনোরিয়ায় মহিলাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে ৷ একইসঙ্গে হু-এর পর্যবেক্ষণ, শারীরিক মিলনের সময় কন্ডোম ব্যবহারে অনীহা আরও বিপদ ডেকে আনছে৷

তবে হু-এর রিপোর্ট বলছে, গনোরিয়ায় সারা বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ যৌনতার কারণে আক্রান্ত হয় ৷ বিপদের এখানেই শেষ নয় ৷ সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে, বিশ্ব জুড়ে গনোরিয়ার জীবাণু ক্রমাগত চরিত্র বদলাচ্ছে৷ অ্যান্টিবায়োটিকে এই জীবাণু নির্মূল সম্ভব হচ্ছে না৷ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলছে এই স্মার্ট জীবাণু ৷ এর ফলে গনোরিয়ার নিরাময় প্রায় অসম্ভব হয়ে উঠছে ৷

গনোরিয়ার জীবাণু যৌনাঙ্গ, মলদ্বার এবং গলার ভেতরে সংক্রমণ ঘটায়। WHO-এর রিপোর্টে প্রকাশ, বিশ্বের ৭৭টি দেশ গনোরিয়ার সম্প্রতি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতার কথা রিপোর্ট করেছেন ৷ এই জীবাণু নিরাময় না হলে বন্ধ্যা হয়ে যেতে পারে আক্রান্ত মহিলা ৷

গনোরিয়া জীবাণুর চরিত্র বদলে আরও আশঙ্কা বাড়িয়ে তুলছে ৷ হু-এর রিপোর্টে জানানো হয়েছে, ওরাল সেক্সের মাধ্যমে গনোরিয়া শরীরে প্রবেশ করে নয়া রোগ সুপার গনোরিয়ার জন্ম দিচ্ছে ৷ লাতিন আমেরিকায় সমকামের কারণে গনোরিয়ায় আক্রান্তের প্রবণতা বেড়েছে বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ওরাল সেক্সের কারণে বা অসুরক্ষিত যৌন সঙ্গমের কারণে গনোরিয়া আক্রান্তের সংখ্যায় পিছিয়ে নেই ভারতও ৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930