সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করলা দিয়ে মাছের ডিমের চচ্চড়ি

লাইফস্টাইল ডেস্ক :


করলা আপনার প্রিয় খাবার নাও হতে পারে, কিন্তু এর পুষ্টিগুণের কোনও শেষ নেই। নানাভাবে করলা খাওয়া যেতে পারে। তরকারিতে, সবজি রান্নায় হরহামেশাই ব্যবহার হয়ে থাকে দারুণ উপকারী এ সবজি। অপরদিকে মাছের ডিমে আছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি। যারা নিজেদের এবং পরিবারের শরীরের যত্ন নিয়ে খুব খেয়াল রাখেন, তারা আরটিভি অনলাইনের দেয়া রেসিপি দেখে রান্না করে ফেলুন মজাদার ও ব্যতিক্রমধর্মী খাবারটি।

যা লাগবে রান্নায় : করলা (গোল করে কেটে, ছাঁকা তেলে ভেজে নেওয়া)- ১ কাপ, মাছের ডিম- আধ কাপ, পেঁয়াজ- ১টা, কাঁচা মরিচ (কুচি কুচি করে কাটা)- ২ চা চামচ, কাঁচা মরিচ চেরা- ৩-৪টা, তেজপাতা- ২টা, পরিমাণমতো সরিষার তেল, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া- অর্ধেক চা চামচ, স্বাদমতো লবণ, লেবুর রস- ২ চা চামচ।

যেভাবে রান্না করবেন : কড়াইতে সরিষার তেল গরম করে কালো জিরা দিয়ে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ একটু রঙ হয়ে এলে মাছের ডিম দিয়ে ভেজে নিন। যাবতীয় গুঁড়া মশলা মিশিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিন। ডিম সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ও করলা ভাজা মিশিয়ে নাড়ুন। ঝোল শুকিয়ে এলে লেবুর রস ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সূত্র : নিউজ ১৮

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930