সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

গরুর মাংস সিদ্ধ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : 


কোরবানীর ঈদে সব পরিবারের খাদ্য তালিকায় থাকে গরুর মাংস। গরুর মাংস শক্ত হওয়ায় তা সিদ্ধ করা নিয়ে বেশিরভাগ গৃহিনীরা পড়ের বিপাকে। আর ঈদে বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনকে তো দাওয়াত দিতে হয়। মেজবানী করতে ঝটপট রাধেন গরুর মাংস। অনেকেই মনে করেন প্রেসার কুকার ছাড়া তাড়াতাড়ি মাংস সিদ্ধ করার সহজ কোনো উপায় নেই। কিন্তু গরুর মাংস সিদ্ধ করা সহজ অনেক পদ্ধতি রয়েছে। কিছু প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই সিগ্ধ হবে গরুর মাংস। আসুন জেনে নেই সহজভাবে কীভাবে সিদ্ধ করবেন গরুর মাংস।

কাঁচা পেঁপে: গরুর মাংস সিদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে কয়েক ফোঁটা পেঁপের আঠা বা কয়েক টুকরো কাঁচা পেঁপে দিতে পারেন। দেখবেন খুব সহজেই সিদ্ধ হবে গরুর মাংস।

চিনি: গরুর মাংস রান্না করার সময় ১০ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস তারাতরি সিদ্ধ হয়।

ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে দিন: যে হাড়িতে মাংস রান্না করবেন হাড়ি ঢেকে দেয়ার জন্য ভাল একটি ঢাকনা ব্যবহার করতে পারে। মাপ মত ঢাকনা হলে চাপ দিয়ে ঢেকে দিন। দেখবেন তারাতারি সিদ্ধ হবে গরুর মাংস। খাবারের মানও ভালো থাকে।

সুপারি: মাংস তারাতারি সিদ্ধ কারার জন্য একটি সুপারি দিয়ে দিতে পারেন। সুপারি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়।

তামার পয়সা: মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। বাবুর্চিরা মাংস তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন।

রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন: মাংস রান্না করার সময় শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে মাংস সিদ্ধ হবে এবং রান্নাটা তাড়াতাড়ি হবে।

সিরকার জাদু: তরকারি রান্না হোক বা কাবাব তৈরি, একটুখানি সাদা সিরকা যোগ করলে খুব দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে গরুর বা খাসির মাংসে সাদা সিরকা একেবারেই অন্যরকম একটা স্বাদ যোগ করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে সিরকা কিন্তু স্বাদে টক। তাই তরকারিতে টক স্বাদ না চাইলে কাঁচা পেঁপের মতই সিরকা দিয়ে মেখে রেখে তারপর ধুয়ে রান্না করতে পারেন।

স্বাদে ও গুণে টক দই: মাংস দ্রুত নরম করতে ও মজাদার গ্রেভি তৈরি করতে আরও একটা অসাধারণ উপাদান হচ্ছে টক দই। টক দই দিয়ে মাংস মেখে রাখতে পারেন রান্নার পূর্বে, কিংবা মাংস কষানোর সময় টক দই পানি দিয়ে ফেটে যোগ করতে পারেন মশলায়, কিংবা টক দই দিতে পারেন মেরিনেশনের সময়ে- যেভাবেই দিন না কেন, টক দই যে কোন মাংসকে করবে নরম, মোলায়েম ও তুলতুলে। আর মাংস রান্না হয়ে যাবে একদম অর্ধেক সময়ে!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930