মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে তিন গুণিকে কালের কন্ঠ’র সম্মাননা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে তিন গুণি ব্যক্তিকে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে। দৈনিক কালের কন্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
সাংবাদিকতায় অবদান রাখায় লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া, মুক্তিযুদ্ধে ভূমিকা রাখায় অধ্যক্ষ মুনছুরুল হক ও শিক্ষকতায় অবদান রাখায় ছিদ্দিক উল্যা কবীরকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় কালের কন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসসহ অতিথিরা তাঁদের উত্তরনীয় পরিয়ে দেন।

কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কার্তিক সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, রাছেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল অনুষ্ঠান পরিচালনা করেন।
বক্তারা বলেন, কালের কন্ঠ সাহসিকতার পরিচয় দিয়ে দেশ ও গণমানুষের কল্যাণে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পত্রিকাটি সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করে সুনাম কুড়াচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকলে দেশকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১