সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

প্রাকৃতিক উপায়ে চুল সোজা করুন!

লাইফস্টাইল ডেস্ক :

রোদ, ধূলাবালি আর অযত্নে কুঁকড়ে যাওয়া চুল অনেকেই বাসায় বসে মেসিনের সাহায্যে স্ট্রেইট করেন। কিন্তু নিয়মিত মেশিনের সাহায্যে চুল স্ট্রেইট করলে চুল রুক্ষ হয়ে ভেঙে যায়। তাই প্রাকৃতিক উপায়ে চুল সোজা করাই সবচেয়ে নিরাপদ। কলা, দই ও মধু দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক ব্যবহারে চুল হবে স্ট্রেইট ও ঝলমলে।

কীভাবে তৈরি করবেন হেয়ার প্যাক :

এজন্য আপনার প্রয়োজন হবে এক কাপ দই, দুইটি পাকা কলা ও দুই টেবিল চামচ মধু।

চামচ দিয়ে কলা চটকে নিন। একটু বেশি পেকে যাওয়া কলা হলে ভালো হয়। কলার পেস্টে দই ও মধু মেশান। মিশ্রনটি হাতের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। একটি শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগান।

যাদের চুল রুক্ষ ও যত্নের অভাবে কোঁকড়া হয়ে গেছে, তাদের জন্যই এই হেয়ার প্যাকটি। প্রাকৃতিকভাবেই যাদের চুল কোঁকড়া এটি ব্যবহারে তাদের চুল স্ট্রেইট হবে না। তবে স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930