বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ ইং ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

স্বামীর জন্য বউ খুঁজছেন স্ত্রী

লাইফস্টাইল ডেস্ক :

অ্যামি আর জেসন। ভালোবেসে বিয়ে করেছিলেন ২৬ বছর আগে। স্বপ্ন দেখেছিলেন সারাটা জীবন সঙ্গ দেবেন একে অপরকে। কিন্তু তাঁদের স্বপ্নের পথের কাঁটা হয়ে দাঁড়ালো মরণব্যাধি ক্যানসার। অ্যামি ক্রাউস রোসেনথান একজন লেখিকা। জেসনের সঙ্গে সুখের জীবন পাড়ি দিতে দিতে কখন যে শরীরের মধ্যে মরণব্যাধি ক্যান্সার দানা বেঁধেছে তা জানতে পারেননি তিনি।

চিকিৎসক বলছে, হাতে সময়ও বেশি নেই। কিন্তু তাঁর মৃত্যুর পর কে দেখে রাখবে জেসনকে, এমন চিন্তায় পড়লেন অ্যামি। তাই ভালোবাসার মানুষটির জন্য নতুন জীবনসঙ্গিনী খুঁজতে নামলেন তিনি। তাঁর ভাষায় ‘ভালোবাসার নতুন গল্প’ হবে সেটি। স্বামীর জন্য সঙ্গী খুঁজতে সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টকে একটি লেখা পাঠান অ্যামি। ওই লেখায় তিনি বলেন, ‘অসাধারণ এক মানুষের সঙ্গে আমি বিবাহিতজীবনের ২৬ বছর কাটিয়েছি। আরো ২৬ বছর তাঁর সঙ্গে কাটানোর পরিকল্পনা করছিলাম আমি।’

ইনডিপেনডেন্টে ওই লেখায় অ্যামি আরো জানান, তিনি কখনই টিন্ডার, বাম্বল অথবা ই-হারমোনি মতো ডেটিং ওয়েবসাইট ব্যবহার করেননি। কিন্তু গত নয় হাজার ৪৯০ দিন একই বাসায় একসঙ্গে থাকার অভিজ্ঞতা থেকে (ইনডিপেনডেন্ট) সর্বসাধারণের জন্য জেসনের একটি প্রোফাইল খুলব। জেসনের যেসব দিকগুলো তিনি পছন্দ করেন তাঁর একটি তালিকাও বানিয়েছেন অ্যামি। এ ছাড়া সঙ্গী হিসেবে জেসন কেন ভালো তাঁর একটি তালিকাও বানিয়েছেন তিনি।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১