সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দাঁত ঝকঝকে করে তেজপাতা

লাইফস্টাইল ডেস্ক :

আপনার হাসির সৌন্দর্য বাড়িয়ে দেবে দাঁত। এজন্য দাঁতের প্রতি যত্নশীল হতে হবে। অনেকে সুন্দর দাঁতের জন্য অনেক কিছু করেন। তবে অনেকে হয়তো জানেন না, দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। এক্ষেত্রে আপনাকে তেজপাতা দিয়ে একটি প্যাক তৈরি করতে হবে।

যেভাবে তৈরি করবেন তেজপাতার প্যাক :

চারটি তেজপাতা নিন (শুকনো বা কাঁচা)। এবার কমলা বা পাতি লেবুর খোসা নিন তেজপাতার সমপরিমাণ। মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে লবঙ্গ নিন ২-৩টি। প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন। কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন। এবার সব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন। ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ কাঁচা অবস্থায় এগুলো দাঁতের ক্ষতি করে।

মিশ্রণটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে তিনদিন অন্তত একবেলা দাঁত মাজুন। প্রতিদিন মাজবেন না, এতে দাঁতের ক্ষতি হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930