মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শংকর, সম্পাদক আনোয়ার

প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের (২০১৯) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে শংকর মজুমদার (ভোরের কাগজ) সভাপতি ও আনোয়ার হোসেন ডালী (আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (০৪ মার্চ) রাতে শহরের জনতা সুপার মার্কেটে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ২৪ জন সদস্যের মধ্যে ২৩ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্ল¬া (সমকাল), সৈয়দ আহমেদ (সকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল আলম, (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসেন সজিব (ভোরের পাতা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ (আমার সংবাদ), সদস্য পদে নুরুল আমিন ভূঁইয়া দুলাল (মানবকন্ঠ), মো. মোস্তফা কামাল (খবরপত্র), আব্দুল লতিফ (মানবজমিন), এম আর সুমন (ইত্তেফাক) নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, ওসি তদন্ত সোলায়মান হোসেন, প্রবীন আ.লীগ নেতা আনসার উল¬াহ, ইউপি চেয়ারম্যান সফিক পাঠান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১