আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দৈনিক ’আমাদেরসময়’ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে ‘নতুন আকাশে উড়াল’ এ স্লোগানকে সামনে রেখে কেক কাটা, আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে পত্রিকারটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আমাদেরসময় পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান পাটোয়ারী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন- আমাদেরসময় পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন পাটওয়ারী, রায়পুর প্রতিনিধি আনোয়ার হোসেন ঢালী, কমলনগর প্রতিনিধি মুসা কলিমুল্লাহ, সিনিয়র সাংবাদিক এম জে আলম, আবু জাকের রাবেত, ইসমাইল হোসেন জবু, একিউএম সাহাব উদ্দিন, একুশে টিভির সাংবাদিক জান্নাতুল ফেরদৌস নয়ন, যমুনা টিভির আনিছ কবির, আরটিভির পলাশ সাহা, জেলা যুবলীগের সাবেক সভাপতি সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভুলু, জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক ।