সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আকাশবার্তা ডেস্ক :

দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও ভোরের ডাক পত্রিকার জেলা সংবাদদাতা মো. কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল। বক্তব্য রাখেন, সাংবাদিক মাসুদুর রহমান খাঁন ভুট্টো, মো. রবিউল ইসলাম খান, মাহাতাব আরজু, এমএ করিম সাজু, মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ। পরে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১