মঙ্গলবার ২৪শে মার্চ, ২০২৬ ইং ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রিমঝিম বৃষ্টিতে ভুনা খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক :

রিমঝিম শব্দে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির কয়েকটি রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি-

উপকরণ : সরিষার তেল , তেজপাতা , এলাচ , পিয়াজ কুঁচি , লং, রসুন বাটা , দারুচিনি , গরুর মাংস , মসুরের ডাল , জিরা গুঁড়ো, লবন, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, পোলাউ চাল ইত্যাদি।

প্রণালী : প্রথমেই মাংস রান্না করতে হবে। একটি প্যানে ১ /৩ কাপ পরিমাণ সয়াবিন তেল নিবেন। তেল গরম হলে দুই টুকরা দারুচিনি, ৩টি এলাচ, ৩টি লং, একটি তেজপাতা (ছিড়ে) দিয়ে ভেজে নিবেন। তারপর ১ কাপ পরিমাণ পিয়াজ কুচি (পিয়াজ মোটা করে কাটতে হবে) দিয়ে দিবেন।

পিয়াজ নরম হলে গেলে দেড় চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা দিয়ে কিছু সময় অপেক্ষা করে হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে (এতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাবে)।

এবার গুঁড়ো মসলা (১ চা চামচ হলুদের গুঁড়ো, দেড় চা চামচের পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ জিরা গুড়ো, স্বাদ মত লবণ) দিয়ে ভালোভাবে কষিয়ে নিবেন।

মসলার তেল উপরে উঠে আসলে হাড় চর্বিসহ কেটে রাখা গরুর মাংস মসলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখেই মাংস কষিয়ে নিবেন আর মাঝেমাঝে নেড়ে চেড়ে (যাতে পুড়ে না যায়) দিতে হবে।

তেল উপরে উঠে আসলে ঝোলের জন্য গরম পানি দিয়ে কম আচেঁ রেখে ঢাকনা দিবেন ১ ঘণ্টার জন্য (পানি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তবে মাংস কিন্তু ভুনা ভুনা করতে হবে)। অবশ্যই খেয়াল রাখবেন মাংসে যেন পানি না থাকে। এভাবে মাংস সিদ্ধ করে রান্না করতে হবে।

একটি প্যানে ১ / ৩ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন। তেল গরম হলে কিছু গরম মসলা (তেজপাতা ১ টি, এলাচ ৩ টি, দারুচিনি ২ টুকরা) দিয়ে দিবেন (ফ্লেভারের জন্য)।

পেয়াজ কুঁচি দেড় কাপ (হালকা ভেজে নিবেন), ১ টেবিল চামচ আদা বাটা , ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে কষিয়ে নিবেন। এরপর একটু পানি দিয়ে গুড়া মসলা (হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ) দিয়ে দিবেন।

এবার ধুয়ে রাখা ৩ কাপ পোলাউয়ের চাল, হাফ কাপ মসুরের ডাল দিয়ে মসলার সঙ্গে একটু ভাজা ভাজা করে ৬ কাপ পানি পরিমাণ দিয়ে দিবেন (৩ কাপ চালে ৬ কাপ পানি, চালের দ্বিগুণ পানি নিতে হবে)।

চুলার আঁচ মিডিয়ামে রেখে ৫ মিনিট জ্বাল দিবেন। তারপর এর মধ্যে রান্না করা মাংস, গরম মসলার গুঁড়ো এবং ৫-৬ টি কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে নিবেন। অল্প আঁচে ঢাকা দিয়ে ৭-৮ মিনিটের মতো দমে রেখে দিবেন।

কিছু সময় পর উপরের খিচুড়ি নিচে আর নিচের খিচুড়ি উপরে দিয়ে (সমান ভাবে সিদ্ধ করার জন্য) আবার ৬-৭ মিনিট দমে রেখে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংসের খিচুড়ি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১