মঙ্গলবার ২৪শে মার্চ, ২০২৬ ইং ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্মার্ট’রা ১০ টি কথা কখনোই বলে না!

লাইফস্টাইল ডেস্ক :

সব জায়গায় সব ধরনের কথা বলা উচিত নয়। এমন কিছু কথা আছে যা বললে কর্মক্ষেত্রে আপনার দুঃসময় বয়ে আনতে শুরু করে। আর এই কথাগুলোর বৈশিষ্ট্যই এমন যে, একবার বলেছেন তো শেষ! আর ফিরিয়ে নেয়ার উপায় থাকবে না।

তবে যারা স্মার্ট (মানুষ) তারা অবশ্যই দশটি কথা সবসময় এড়িয়ে চলে-

চলুন দেখা যাক, সে দশটি কথা-

এই কাজটি আমার ভুল নয়

দায়িত্ব এড়ানোর বেলায় এই কথাটি কখনোই কাম্য নয়। সকলের জবাবদিহিতার আওতায় থাকা ভালো। ভুলটি যখন হয়েই যায়, তখন তাতে যদি আপনার কোনো ভূমিকা থাকে, হোক তা অতি সামান্য অথবা হোক সেটা বড় তাও সেই ভুলের দায়িত্ব নিতে হবে।

তবে স্মার্টরা কখনো ‘এই কাজটি আমার ভুল নয়’ কথাটি বলে না।

আমি পারি না

আমি পারি না কথাটি শুনতে চায় না কেউই। আর শুনলেই ধরে নেয়, সে কাজটি করতে চাইছে না। আপনি যদি সত্যিই না পারেন, তাহলে বুঝতে হবে আপনার দক্ষতা নাই। তখন আপনি কাজটি করার জন্য বিকল্প কোনো প্রক্রিয়ার কথা বলতে পারেন। তবে কথায় কথায় ‘আমি পারি না’ কথাটি বলা উচিত না।

এটা ঠিক নয়

জীবনে অনেক কিছুই ঘটে যা যথার্থ নয়। কিন্তু আপনি যখন বলবেন, ‘এটা ঠিক নয়’, তখন আপনার বসের কাছে মনে হবে আপনি শুধু ঠিকটা বুঝেন। তবে এটা বসের সামনে না বলা শ্রেয়। কারণ এটা আপনার অপরিপক্কতারই প্রমাণ।

এটি আমার কাজের মধ্যে পড়ে না

অফিসে এই কথাটি একবার বলেছেনতো মরেছেন। একথা বলা মানেই পরের মাস থেকে ওই অফিসে আপনি থাকেন কিনা সন্দেহ। তবে চাকরিটা যদি বাঁচিয়ে রাখতে চান এমন মনোভাব নিজের মধ্যে কখনো আনা যাবে না।

আর সত্যিকারের স্মার্টরা এই কাজটা কখনোই করে না।

এটা ফালতু আইডিয়া

এ ধরনের বাচ্যের কথাবার্তা আপনার গ্রহণযোগ্যতাকেই কমিয়ে দেয়। খুব ভালো একটি আইডিয়া আপনার মাথায় আছে, সেটা অন্যভাবে শেয়ার করুন। তবে কখনো অন্যের আইডিয়ায় বলবেন না এটা ফালতু আইডিয়া।

আমি চেষ্টা করবো

চিন্তা করছি, চেষ্টা করছি এই ধরনের কথাগুলো হচ্ছে সম্ভাব্য অর্থ। এর মানে হচ্ছে আপনি আস্থার অভাবে ভুগছেন অথবা তাকে আশার আলো দেখাচ্ছেন। নিজের যতটুকু যোগ্যতা তার পুরোটাতে নিজের আস্থায় রাখুন।

এক মিনিটের মধ্যে করে দিচ্ছি

আমরা কথাচ্ছলে অনেকেই বলি এক মিনিটের মধ্যে করে দিচ্ছি। কিন্তু জানেন কি, এ কথাটি বলা মানে হচ্ছে আপনার কর্মদক্ষতাকেই ছোট করে দেখার সুযোগ তৈরি করা। আর এতে সকলেই এই ধারনা পায় যে, আপনি খুব তড়িঘড়ি করে কাজ করতে পছন্দ করেন।

আমি ঘৃণা করি

কর্মক্ষেত্রে এই কথা আপনাকে স্রেফ নেতিবাচক মনমানসিকতার একজন বলেই চিহ্নিত করবে। আর পুরো কর্মীদের মনোবলকে অবদমন করবে।

অলস/অযোগ্য/অথর্ব

সহকর্মীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা স্রেফ নোংরামি। আপনার মন্তব্যটি যদি সঠিক হয়ে থাকে, সেটি তারও জানার কথা। নতুন করে সেটি বলার কিছু নেই। আর আপনার এই মন্তব্য যদি মিথ্যা বা ভুল হয়, তখন আপনাকেই অথর্ব বলে চিহ্নিত করা হবে। তাই এসব থেকে দূরে থাকুন, যেভাবে স্মার্টরা থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১