সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ত্বকের ভালোর জন্য নিজের মুখে চড় মারতে হবে!

লাইফস্টাইল ডেস্ক :

আমরা ত্বকের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন। ত্বক ভালো ও কোমল রাখতে আমরা ত্বকে ফুলের টোকাও দেই না। আর সেই ত্বকে কি না নিজেই চড় মারতে হবে(!) তাই কি হয়?  

কত যত্ন নিয়ে মুখের ওপর টোনার, ক্লিনজার এবং ময়েশ্চারাইজার আলতোভাবে ম্যাসেজ করেন। অথচ কোরিয়ান সুন্দরীরা অদ্ভুত এক পদ্ধতিতে তাদের ত্বকের যত্ন নেন। জেনে অবাক হবেন তারা সত্যি সত্যি নিজের ত্বকে চড় দেন। 

ত্বক বিশেষজ্ঞদের দেওয়া কোরিয়ান তরুণীদের সেই সুন্দর ত্বকের রহস্য আপনিও জেনে নিতে পারেন। হয়ত নিজেই ত্বককে চড় দিতে শুরু করবেন। 

কারণ :
•    মুখের ত্বকে ধীরে ধীরে আঙুল দিয়ে আঘাত করলে রক্ত চলাচল উন্নতি হয় এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ে 
•    ত্বক ভেতর থেকে উজ্জীবিত হয়ে। নতুন কোষ তৈরি করে, ফলে দীর্ঘ দিন তারুণ্য ধরে রাখে। যা অনেক দামি ক্রিমও করতে পারে না 
•    ত্বককে নরম ও কোমল করে তোলে
•    বিউটি সিস্টেম হিসেবে মুখে চড় মারতে বলা হয়
•    এটি কোলাজেন উৎপন্ন করে বলিরেখা কমায়
•    ত্বকে ক্রিম আরও ভালোভাবে শোষণ করে। 

মনে রাখবেন, ত্বকে চড় দেয়ার মানে আসলে ধীরে আঘাত করা, কিছুতেই ত্বকে জোরে আঘাত করা যাবে না। যখনই সময় পান এটা করতে পারেন, যত বেশি করবেন উপকার ততই বেশি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930