শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় দৈনিক মেঘনারপাড় পত্রিকা কার্যালয়ে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম এ সভার আয়োজন করে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল আই ও জনকন্ঠ জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি আবদুল মালেক, দৈনিক খবর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন জবু, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি কাজল কায়েস, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু, জেটিভি অনলাইন প্রতিনিধি রুবেল হোসেন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রাকিব হোসেন রনি, লক্ষ্মীপুর টাইমস এর নির্বাহী সম্পাদক জামাল উদ্দিন রাফি, নিউজ জি’র মো. হাসান, রাইজিংবিডির পলাশ সাহা, দৈনিক মেঘনারপাড়ের স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল মামুন ও সুমন দাসসহ স্থানীয় কয়েকজন সংবাদকর্মী।
সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মোনাজাত উদ্দিনের স্বর্ণালী সাংবাদিকতা জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১