শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এসময় ১২টি জেলার ৫০ জন রক্তদাতা ও ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, ‘নিরাপদ সড়ক চাই’ জেলা কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত।

এর আগে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১