বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রেসক্লাবের সংকট নিরসনে বৈধ সদস্য তালিকা প্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত নোয়াখালী প্রেসক্লাবের সংকট নিরসনে অবশেষে জেলা প্রশাসক তন্ময় দাসের নেতৃত্বে বৈধ সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশ করেছে নোয়াখালী প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।

গেল বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের ওয়েবসাইটে ৭৬জন বৈধ সদস্যের নাম প্রকাশ করা হয় এবং ২৫জন সাংবাদিকের আবেদনপত্র বিভিন্ন কারণে অবৈধ ঘোষণা করা হয়। একই সাথে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ শেষে ৩০ ডিসেম্বর আপত্তি শুনানী ও চূড়ান্ত নিষ্পত্তির কথা রয়েছে এবং ৩১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী প্রেসক্লাব দীর্ঘদিন হাতেগনা কয়েকজন সাংবাদিকের কজ্বায় জিম্মি থাকায় এ ক্লাবের সদস্যপদ নিয়ে একটা সংকট বিদ্যমান ছিলো। সাংবাদিকরা একে-অপরের বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

২০১৬ সালের ২৯ ডিসেম্বর নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির একতরফা নির্বাচন হওয়ার কথা ছিলো। নির্বাচন হওয়ার পূর্বে সাংবাদিকদের বৃহৎ অংশের প্রতিবাদের মুখে নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। এ অবস্থায় তৎকালীন সভাপতি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে প্রেসক্লাবের দায়িত্ব অর্পণ করেন। পরে সংকটময় পরিস্থিতিতে ওই নির্বাচন স্থগিত করে জেলা প্রশাসন।

নোয়াখালী প্রেসক্লাবের এ সংকট নিরসনের জন্য ২০১৭ সালের ১৬ ফেরুয়ারী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় করেন তৎকালীন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

পরবর্তীতে ওই মতবিনিময়ের সূত্র ধরে চলতি বছরের ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার স্মারকের আলোকে জেলায় কর্মরত সাংবাদিকদের কাছ থেকে নোয়াখালী প্রেসক্লাবের সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সদস্যপদ প্রদানে আবেদনপত্র আহব্বান করা হয়।

গত ৩ ডিসেম্বর আবেদনপত্র গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই শেষে ১৯ ডিসেম্বর বৈধ সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।

পেশাদার সাংবাদিকদের নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করায় জেলা প্রশাসক তন্ময় দাস ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকরা। পাশাপাশি জেলার উন্নয়নের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করায় জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০