সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

যে আয়োজনে আলোচিত গার্মেন্টস মালিককন্যার বিয়ে সম্পন্ন

লাইফস্টাইল ডেস্ক :

চট্টগ্রামের আলোচিত গার্মেন্টস মালিক এস এম আবু তৈয়ব। তার মেয়ে সাইকা তাফাননুম প্রীতির বিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নগরীর নেভি কনভেনশন সেন্টারে রোববার (৫ জানুয়ারি) ছিল তার চমকপ্রদ বিয়ের আয়োজন। এদিনও গার্মেন্টস শ্রমিকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এই আয়োজনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ প্রমুখ।

প্রীতির বাবা এস এম আবু তৈয়ব বলেন, অবশেষে দেশবাসীর দোয়ায় আমার মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। আসলে শ্রমিকদের সঙ্গে নিয়ে গায়ে হলুদের বিষয়টিও প্রচার হোক তা আমি কখনোই চাইনি। এটি একান্তই আমার পারিবারিক সিদ্ধান্ত ছিল। বিয়ের মূল আয়োজনে আমাদের ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছেন।

এদিকে প্রীতির বিয়ের অনুষ্ঠানে ছিল রাজকীয় আয়োজন। পুরো কনভেনশন সেন্টারকে সাজানো হয় রাজমহলের আদলে। প্রায় দুই হাজার মানুষের আয়োজন ছিল বিয়েতে। আয়োজনে যেমন সমাজের উঁচু তলার মানুষরা এসেছিলেন, তেমনি এসেছিলেন তার কারখানার কর্মকর্তা-কর্মচারীরাও।

খাবারের মেন্যুতে ছিল পোলাও, কোপ্তা, গরু ও মুরগির রেজালা আর পুডিং। খাবারের পর রাখা হয় ৫২ ধরণের মসলাসমৃদ্ধ পান। একই মেন্যু ছিল গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের জন্যও।

এর আগে শহরের নাসিরাবাদ শিল্প এলাকার ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। অনুষ্ঠানে নিজ কারখানার দেড় হাজার শ্রমিককে নিমন্ত্রণ করেছেন এস এম আবু তৈয়ব। শুধু তাই নয়, সব শ্রমিককে একই ডিজাইনের পোশাকও উপহার দেন তিনি।

এস এম আবু তৈয়বের একমাত্র কন্যা প্রীতির বিয়ে হয়েছে ঢাকার বারিধারার আসলাম মোল্লা ও রুবিনা মোল্লার পুত্র শফিউল ইসলাম মোল্লার (নিলয়) সঙ্গে। আলোচিত এই গার্মেন্টস মালিক নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930