সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বয়ফ্রেন্ড ভাড়া ঘণ্টায় ৪০০ টাকা

লাইফস্টাইল ডেস্ক :

চাইলে প্রেম করাকে চাকরি হিসেবে নেওয়ার সুযোগ এসেছে। উচ্চ মাধ্যমিক পাশ বেকার ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছে একটি সংস্থা।

সংস্থাটির ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’ নামের একটি অ্যাপের মাধ্যমে ছেলেরা চাকরি নিতে পারবে।

জানা যায়, একাকী মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি। যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবে তার নাম এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে।

তবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কোনো নারী যদি বয়ফ্রেন্ড ভাড়া করতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই চাকরির পারিশ্রমিক ঘণ্টায় ২৫০ থেকে ৪০০ টাকা। ছেলের যোগ্যতা অনুপাতে নির্ধারণ হবে টাকার অঙ্ক। সে কত শিক্ষিত, দেখতে কেমন এসব বিষয় তার যোগ্যতা হিসেবে পরিগণিত হবে।

যে ছেলের গুণ যত বেশি হবে টাকার অঙ্কও তত বাড়বে। তবে ভাড়ার সমস্ত টাকা ‘বয়ফ্রেন্ড’ হিসেবে কাজ করা ছেলেটি নিতে পারবে না। তার কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে।

আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবে তার জন্যেও রয়েছে কিছু শর্ত। যেমন- ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না। তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না ইত্যাদি।

ভারতের মুম্বাই ও পুনে শহরে এই পরিষেবা চালু হয়েছে। আসছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930