বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জ দলিল লিখক ও ভেন্ডার সমিতির মুজিববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ শাখার সভাপতি মো. শাহজাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি হিসেবে হয়তো এখনো আমরা পাকিস্তানি শাসকগোষ্টির শোষনের যাঁতাকলে পিষ্ট হয়ে থাকতাম। যে মহান নেতার নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আজকের এইদিনে গভীর শ্রদ্ধা জানাই। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে কেক কাটা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০