বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গণমাধ্যমেও ‘করোনা’

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বের নানান সব প্রতিকূল অবস্থা, যুদ্ধসহ অন্যান্য পরিস্থিতিতে কাজ করতে হয় গণমাধ্যম কর্মীদের। তারা মানুষের মাঝে সংবাদ পৌঁছে দেয়ার কাজটা করে থাকেন। কিন্তু মহামারী করোনাভাইরাস এবার সেই কাজের ধরণকেও যেন বদলে দিয়েছে!

করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আর তাতে দেশের বিভিন্ন স্থান থেকেই মুদ্রিত সংবাদপত্র বন্ধ হওয়ার খবর আসছে। টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রগুলো চালু থাকলেও কাজের ধারায় এনেছে ব্যাপক পরিবর্তন।

সার্বিকভাবে দেশের সংবাদ মাধ্যমের কাজের পরিবেশে এমন পরিবর্তন আগে কখনও দেখেনি বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা।

এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, সবকিছু মিলেই কিন্তু এখন গণমাধ্যম দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ভিত্তির ক্ষেত্রে কিন্তু ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। কঠিন একটা সময়ে মধ্য দিয়ে এখন গণমাধ্যম চলছে।

বাংলাদেশ জার্নালের স্টাফ রিপোর্টার তৈফিক অরিন বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিকভাবে যতোটা ঘুরতাম, সংবাদের জন্য বাইরে যতোটা সময় থাকতাম, তা কমিয়ে দিয়েছি। বাসা থেকে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মিরাজ শামস বলেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ কর্মীকেই হোম অফিস বা বাসায় বসে কাজ করতে অনুমোদন দেয়া হয়েছে। আমি নিজেও বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছি না। বাসায় বসেই অফিসের কাজগুলো করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১