সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে মান্দারী ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় কর্মহীন নি¤œ ও মধ্যবিত্ত শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ‘মান্দারী ক্লাব’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সামাজিক সংগঠনটির উদ্যোগে উপজেলার মান্দারী বাজার ও নিকটবর্তী এলাকার মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিশ্বজুড়ে চলমান মহাসংকট এবং পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটির সদস্যদের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দেয়া হয়- চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ, ছোলা, মুড়ি, শরবতের গুঁড়ো, খেজুর, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ ইত্যাদি।

বৃহস্পতিবার বিকেলে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন- মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মালাকার, কোষাধ্যক্ষ শরীফ হোসেন শিমুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন রাব্বু, সদস্য রেদোয়ান খান রিংকু, মোস্তাফিজুর রহমান রাজু, তানজিদ শিহাব প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজ ও মানুষের কল্যাণে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি অব্যাহতভাবে চলমান রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১