শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

সাংবাদিক খোকনের স্ত্রী-ছেলেও করোনাক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনায় দেশে প্রথম মৃত্যু হয় সাংবাদিক হুমায়ুন কবির খোকনের। তবে মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই এবার খবর এলো তার স্ত্রী-ছেলেও করোনা পজিটিভ। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (০১ মে) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সাংবাদিক হুমায়ুন কবিরের স্ত্রী নিজেই।

তিনি বলেন, খোকন মারা যাওয়ার দিনই আমার ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়। ১ মে রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় ছিলাম। এখন হাসপাতালে আছি।

এর আগে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছিলেন, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলে মেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়। আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

গত ২৮ এপ্রিল সকালে বাসায় বসে কাজ করার সময় হুমায়ুন কবিরের শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয়। এর পর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে ভর্তির সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তাররা চেষ্টা করলেও ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।

হুমায়ুন কবির খোকন ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

খোকন কর্মজীবনে দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮