সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
প্রতীকি ছবি।

বার বার ধোয়ার কারণে হাত শুষ্ক হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক :

কোভিড-19 করোনাভাইরাসের এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ওষুধ বা  কোনও টিকা আবিষ্কার হয়নি। করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতা আর পরিচ্ছন্নতাই অন্যতম উপায়। তাই সতর্কতা আর পরিচ্ছন্নতার উপরেই ভরসা রাখছেন চিকিৎসক, বিশেষজ্ঞ আর সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা বার বার ভাল করে সাবান দিয়ে হাত, মুখ ধোয়ার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। যেখানে হাতের কাছে পানি নেই সে ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে জীবানু মুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

হাত জীবানুমুক্ত করতে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজারই বেশি ভাল। তবে চড়া রাসায়নিক বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার কোমল ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর বলেই মনে করছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

কোভিড-19 করোনাভাইরাসের সংক্রমণ রোধে বার বার হাত ধোয়ার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু বার বার হাত ধোয়া ও অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার কারণে হাত শুষ্ক হয়ে যাচ্ছে। আপনি জানেন কী হাতের আর্দ্রতা ধরে রাখার জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান।

জেনে নিন এ সময় হাতের শুষ্ক ত্বকের যত্ন কীভাবে নেবেন-

পেট্রোলিয়াম জেলি

শুষ্ক হাতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এই খনিজ উপাদানটি ময়েশ্চাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের ওপর তৈরি করে সুরক্ষা কবচ ও ধরে রাখে তার জৈবিক তেল।

নারিকেল তেল

ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল ব্যবহার হাতের ত্বকের জন্য খুবই ভালো। এই তেল পেট্রোলিয়াম জেলির মতোই কার্যকর। নিয়মিত হাত ধোয়ার পরে এই তেল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ত্বকের উপরিভাগের ‘লিপিড ফ্যাট’য়ের মাত্রাও।

মধু 

ত্বক আর্দ্র রাখার পাশাপাশি প্রদাহ দূর করে মধু। মধু সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল ত্বকের যত্নে খুবই উপকারি। হাতের ত্বককে ঠাণ্ডা অনুভুতি দেবে এই জেল। এতে রয়েছে ব্যাক্টেরিয়ানাশক ও প্রদাহনাশক গুণাবলীও। প্রাকৃতিক এবং নিরাপদ ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

লেবুর রস

লেবুর রস ত্বকের জন্য খুবই উপকারি। শুষ্ক হাতে লেবুর রস ব্যবহার করতে পারেন। এর রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা ত্বকের ক্ষয়পূরণ করে। 

বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজারে ৬০% বা তারও বেশি পরিমাণে অ্যালকোহল থাকে। বার বার হ্যান্ড স্যানিটাইজার হাতে মাখলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। শিশুর ত্বকের ক্ষেত্রে তা আরও ক্ষতি করতে পারে।

সূত্র : জিনিউজ, হেলথলাইন, ইউসিএল হেলথ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930