বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত চন্দ্রগঞ্জ ফাউন্ডেশনের’ আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

এসো হাতে হাত ধরি, মানবতার সেবায় এগিয়ে আসি এ স্লোগানের মধ্য দিয়ে ‘‘আলোকিত চন্দ্রগঞ্জ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সংগঠনের উদ্যোক্তা কাজী মামুনুর রশিদ বাবলু।

পরে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে ৪১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমর ফারুক আরজু।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান ও এম মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহ্পরান শাকিল, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এন.আর হৃদয় পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ অন্তরসহ ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

এই সংগঠন গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০