সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনায় ফুসফুসের ক্ষতি ঠেকাতে পারে গাঁজা!

লাইফস্টাইল ডেস্ক :

নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ফুসফুসের মারাত্মক একটি ক্ষতি প্রতিরোধ করতে পারে গাঁজা।

ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনার গবেষকরা দাবি করেছেন, গাঁজার অন্যতম প্রধান সক্রিয় উপাদান ‘টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি’, করোনায় ফুসফুসের তীব্র প্রদাহ সৃষ্টিকারী অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম (এআরডিএস) হ্রাস করতে পারে।

এআরডিএস সিন্ড্রোম (তীব্র শ্বাসকষ্ট) হয়ে থাকে ভাইরাসের প্রতিক্রিয়ায় ইমিউন সিস্টেমে অতিরিক্ত পরিমাণে প্রদাহ সৃষ্টিকারী উপাদান ‘সাইটোকাইন’ তৈরি হলে, যা এক পর্যায়ে ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে। প্রতি বছর বিশ্বে ৩ কোটি মানুষ এআরডিএস সিন্ড্রোমে ভুগে থাকেন। আর বর্তমানে করোনা মহামারিতে এ পরিসংখ্যান আরো অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার (এনএইচএস) মতে, অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিন্ড্রোম (এআরডিএস) একটি জীবন-হুমকিপূর্ণ অবস্থা, যেখানে ফুসফুস শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না।

নতুন এই গবেষণায় গবেষকরা ইঁদুরের শরীরে এআরডিএস নিরাময়ে টিএইচসি’র প্রভাব পরীক্ষা করেন। গবেষকরা আবিষ্কার করেন যে, টিএইচসি শতভাগ ক্ষেত্রে শরীরে সাইটোকাইন প্রোটিনের ঝড় ধীর করে ফুসফুসের প্রদাহ প্রতিরোধে করতে পারে।

ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় আমিরা মোহাম্মদের নেতৃত্বে গবেষকরা উল্লেখ করেন, ‘করোনায় গুরুতর অসুস্থ বেশিরভাগ রোগী সাইটোকাইন ঝড়ের কবলে পড়ে। বর্তমানে শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার (এআরডিএস) বিরুদ্ধে কার্যকর কোনো চিকিত্সা নেই বলে এই জাতীয় কোভিড-১৯ রোগীর একটি উল্লেখযোগ্য শতাংশ ফুসফুস এবং অন্যান্য অঙ্গগুলোর মারাত্মক ক্ষতি থেকে মারা যায়, যা সাইটোকাইন ঝড়ের কারণে ঘটে।’

গবেষকরা আশা করেন যে, তাদের গবেষণার ফলাফল ফুসফুসের প্রদাহে টিএইচসি-র প্রভাব সম্পর্কে আরো বেশি গবেষণাকে উত্সাহিত করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930