শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মুজিববর্ষ উপলক্ষে ‘সবুজ বাংলাদেশ’ এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

“মুজিববর্ষ” উপলক্ষে জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর উদ্যোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার মান্দারী বাজারে সিএনজি স্টেশনের পাশে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল (চেয়ারম্যান)।

এ সময় শতাধিক পথচারীর মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরন করা হয়।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য মোঃ রুবেল পাটোয়ারী, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, কাজী নিজাম, মান্দারী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আবু ছিদ্দিক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ রাসেল, সবুজ বাংলাদেশ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, সহ সভাপতি সজিব হোসেন শুভ, সাধারণ সম্পাদক সাওন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান তুষার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক শাহিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক হাসানুর রহমান ইমন, পরিবেশ সম্পাদক ইয়াসিন আরাফাত আবির, নির্বাহী সদস্য রবিন রাজ, সদস্য আজাদ হোসেন, ইমন প্রমুখ।

জানা গেছে, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করতে মুজিববর্ষ উপলক্ষে সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশে ৩০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির আলোকে চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১