শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

পত্রিকার হকারকে সাইকেল কিনে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

আকাশবার্তা ডেস্ক :

রুহুল আমিন (৬৬) পেশায় একজন পত্রিকা বিক্রেতা। তিনি নরসিংদী সদর এলাকায় বিগত ২৬ বছর যাবৎ বাই সাইকেলে করে বিভিন্ন পত্রিকা বিক্রয় করতেন।

গত ২৪/০৪/২০২০ ইং তারিখে তার জীবন ধারণের একমাত্র সম্বল বাইসাইকেলটি হারিয়ে ফেলেন। বাইসাইকেলটি হারিয়ে পায়ে হেটে পত্রিকা বিক্রয় করে চার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন।

এ বিষয়টি নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদের নজরে আসলে তিনি রুহুল আমিনকে একটি বাই সাইকেল কিনে দিবেন বলে আস্বস্ত করেন।

পরর্বতী গত ২২/০৭/২০২০ ইং তারিখ বুধবার বিকালে রুহুল আমিনকে সার্কেল অফিসে পত্রিকা বিক্রয় করতে আসলে দেখেন সদর সার্কেল এএসপি সাহেব তার জন্য একটি নতুন বাই সাইকেল কিনে রেখেছেন। নতুন বাই সাইকেলটি অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ রুহুল আমিনের হাতে তুলে দেন।

তার মত একজন হকারের প্রতি সার্কেল সাহেবের মহানুভবতা দেখে রুহুল আমিনের মন আনন্দে ভরে ওঠে। তিনি পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের সদস্যদের মঙ্গল কামনায় তার ‍দুচোখ পানিতে ভরে উঠে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮