সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
রূপ চর্চা, ফাইল ছবি।

বাসি রুটির ব্যবহারে ফিরিয়ে আনুন ত্বকের লাবণ্য

লাইফস্টাইল ডেস্ক :

সব সময় যে স্বাভাবিক ত্বককে বেশি উজ্জ্বল করতে হবে এমন না। তবে ত্বকের যে স্বাভাবিকতা আগে ছিল সেই রঙ যদি হারিয়ে যায়, তখন যত্ন বাড়িয়ে দেয়া জরুরী। ত্বকের লাবণ্যের জন্য আছে নানান পদ্ধতি। এই সমস্যায় প্রাকৃতিক ফেস প্যাক ত্বককে পুষ্টি দেবে। যা কেবল ত্বককেই শিথিল করে না, পাশাপাশি এটি পুরোপুরি ময়েশ্চারাইজও করে। কিন্তু এমনকিছু উপাদান যা আপনার ত্বককে তরতাজা রাখতে পারে তা আপনার নিশ্চয়ই জানা নেই।

চলুন জেনে নিই- 

রাতের বাসি রুটিকে ভালোভাবে গুড়ো করে নিন। এরপর এর মধ্যে গোলাপ জল ও মালাই দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। একটু হলুদ গুড়ো মিশিয়ে নেবেন। মিশ্রণটি আঙুলে করে স্কিনে লাগান। ভালো করো টানা ১০ মিনিট মাসাজ করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর  প্রতিদিন যে ময়েশ্চারাইজার লাগান, সেটি অল্প করে মেখে নিন।

উপকরণ দেখে চিন্তা করছেন? ভয় নাই। আসলে হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের ছিদ্রকে ময়লা মুক্ত করতে সহায়তা করে, গোলাপ জল ত্বককে মসৃণ করে যখন সূক্ষ্ম রুটির গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে।সূক্ষ্ম রুটির গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে। যা দিয়ে আপনি ত্বকের মৃত কোষ তুলে ফেলতে পারবেন।

সপ্তাহ শেষে চেষ্টা করতে পারেন বাড়িতে তৈরি ফেস প্যাক দিয়ে। আপনি যদি ত্বকের যত্ন নিতে আগ্রহী হন এবং তাদের ত্বকের স্বাভাবিকভাবে উন্নতি করার উপায় খোঁজেন তাহলে এটি অন্যতম সহজ উপায়।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930