বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ ইং ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

করোনার নতুন লক্ষণ চিহ্নিত, চিকিৎসকদের সতর্কতা!

লাইফস্টাইল ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের আরও একটি নতুন লক্ষণ চিহ্নিত করেছে চিকিৎসকরা। এই কারণে সবাইকে সতর্কও করে দিয়েছে তারা।

আমেরিকান জার্নাল অব ইমার্জেন্সি মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক ধরণের ব্যক্তির খোঁজ পেয়েছে চিকিৎসকরা, যে কিনা চার দিন ধরে হেঁচকি দিচ্ছিলেন। এর পর তার নমুনা সংগ্রহ করে দেখা যায়, তিনি করোনা পজিটিভ।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ৬২ বছর বয়সী এই ব্যাক্তির ক্ষেত্রে প্রাথমকিভাবে কোনও লক্ষণ দেখা যায়নি। তার শরীরে যখন ৩৭.৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর লোকটিকে আলাদা কক্ষে রেখে করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘৬২ বছর বয়সী একজন ব্যক্তির মধ্যে কোভিড -19 সংক্রমণের উপসর্গ হিসেবে হেঁচকি চিহ্নিত করা হয়েছে।

শিকাগোর কুক কাউন্টি হেলথ হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, আমাদের জানা মতে, করোনা রোগীর একটানা হেঁচকি লেগে থাকার ঘটনা এটাই প্রথম। হেঁচকিতে আক্রান্ত ব্যক্তিকে হেলায় ছেড়ে দেয়া উচিত নয়।

চিকিৎসকরা আরও জানিয়েছে, বিভিন্ন কারণে অধিকাংশ মানুষ হেঁচকিতে আক্রান্ত হয়। কিন্তু সেটা হয়তো কয়েক মিনিটের জন্য। এগুলো সাধারণত মানসিক চাপ, আবেগ, উত্তেজনা এবং খাওয়া-দাওয়ার জন্য হয়।

তবে করোনাকালীন কেউ যদি ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে হেঁচকিতে ভোগেন তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার অনুরোধ করেছেন চিকিৎসকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১