সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

হাতের তালু চুলকালে আসলে যা ঘটতে পারে

লাইফস্টাইল ডেস্ক :

ডান বা বাঁ হাতের তালু মাঝে মাঝে চুলকায়? সারা পৃথিবীতেই এ ধারণা বহুকাল ধরে প্রচলিত যে, বাঁ হাতের তালু চুলকালে অর্থ খরচ হয়ে যায়। আর ডান হাতের তালুতে চুলকানি প্রচুর অর্থ নিয়ে আসে। এ বিষয়টি আসলে কি?

বাঁ হাত চুলকানোর পর যদি অর্থ চলেও যায়, তবে ধরে নেয়া যায় কোনও কিছু ক্রয় করতে বা সেবা পেতেই তা খরচ করছেন। অর্থাৎ এমনি এমনি অর্থ হারিয়ে যাবে না।

আবার ডান হাত চুলকানোর মানে অনাকাঙ্ক্ষিত অর্থ চলে আসবে। এর অর্থ আকাশ থেকে অর্থ পড়বে না। হয়তো কোনও পাওনা অর্থ বা অন্য কোনও মাধ্যম থেকে অর্থসংযোগ ঘটতেই পারে। যাইহোক, তখন মনটাই ভালো হয়ে যায়।

আরেক ধরনের বিশ্বাস ছড়িয়ে রয়েছে এ বিষয়ে। তা হলো, যদি অর্থ পেতে চান তবে ডান পকেটে প্রবেশ করান। তখন চুলকানি শুরু হলেই বুঝতে হবে অর্থ আসছে।

কাজে হাতের তালু চুলকানি বিষয়ে গাণিতিক সূত্র দাঁড় করানো যায়। তা হলো, ডানহাত = নগদ অর্থ প্রাপ্তি এবং বাঁহাত = অর্থ হারানো।

এই পুরনো ধ্যান-ধারণায় নতুন তত্ত্ব যোগ করা যায়। তা হলো, হাতের তালু চুলকানো মানে এর মাধ্যমে দেহের অভ্যন্তরীণ শক্তিপ্রবাহ ঘটছে। সাধারণত বামহাত কোনকিছু ধরতে এবং কাজে কর্মে পরোক্ষভাবে ব্যবহার হতে পারে। এই হাতের মাধ্যমে সাধারণত কোনোকিছু গ্রহণ করা হয়।

আর ডানহাত সবসময় কর্মক্ষম থাকে এবং আর এর  মাধ্যমেই কোনকিছু দেয়া হয়। তাই পুরনো ধারণাটিকে বদলে ভাবা যেতে পারে যে, বামহাত চুলকানোর অর্থ নতুন কোনো শক্তি আপনার জীবনে আসতে চলেছে। এর জন্যে কিছু অর্থ চলে যেতে পারে।

আবার ডানহাতের তালু চুলকাচ্ছে মানে দেহের শক্তির কিছু ক্ষয় ঘটতে পারে। অর্থাৎ হয়তো কোনও কাজ করবেন যার মাধ্যমে কিছু অর্থের আয় হতে পারে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930