বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মান্দারীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্টুডেন্ট ইউনিফর্ম ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে মান্দারী ক্লাব। সংগঠনটির সদস্যদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মান্দারী বাজারে সংগঠনটির কার্যালয়ে শিক্ষাউপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২৫ জন, কালেরবৃত্তি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার ১০ জন এবং পূর্ব মোহাম্মদনগর রশিদিয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসার ৫ জন শিক্ষার্থীসহ মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে স্টুডেন্ট ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মান্দারী বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু ও সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির খাঁন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মেজবা উদ্দিন খাঁন সোহেল।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়তই আমাদের আশেপাশের অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী দরিদ্রতার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। অভাব-অনটনের চাপে পড়ে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধের সঙ্গে। এতে সার্বিকভাবে দেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে মান্দারী ক্লাব। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০