শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

এএন টিভির সেরা প্রতিবেদক লক্ষ্মীপুরের আমজাদ

সংবাদদাতা :

বাংলাদেশের অন্যতম অনলাইন চ্যানেল এএন টিভির সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আমজাদ হোসেন। নিউজের ক্যাটাগরি ও সংবাদদাতা হিসেবে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি । এর স্বীকৃতিস্বরূপ গত ২৩ মার্চ মঙ্গলবার সকালে এএন টিভির চেয়ারম্যান মো. আলাউদ্দিন বেস্ট রিপোর্টার সনদ তুলে দেন তার হাতে।

এ সময় আমজাদ হোসেন বলেন- আমি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক এম এ মালেকের সন্তান। অনলাইন চ্যানেল এএন টিভির ২০২০ সালে প্রায় ২০০ প্রতিনিধির মধ্যে অপরাধ বিষয়ক ব্যতিক্রম এবং সাহসী প্রতিবেদনের জন্য নিউজ ক্যাটাগরির দিক থেকে আমাকে মূল্যায়নের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি এএন টিভির চেয়ারম্যান মো. আলাউদ্দিন মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জানা যায়, আমজাদ হোসেন মফস্বল সাংবাদিকতা করে কয়েকবার জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকা থেকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং বিভিন্ন পুরষ্কারে ভূষিত হন ।

আমজাদ হোসেন মাতৃভূমির খবর পত্রিকার পাশাপাশি লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক মানব কল্যাণ পত্রিকাতে লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিকতা বিষয়ে তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে প্রশিক্ষণ নিয়েছেন । বর্তমানে তিনি লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার অন্যতম সদস্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮