বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে সিএনজি শ্রমিকদের মাঝে সেমাই-চিনি বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজি (অটোরিকশা) শ্রমিক কল্যাণ কমিটির উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে সেমাই-চিনিসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পবিত্র জু’মাতুল বিদা পরবর্তী দুপুর আড়াইটায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন, মাদক সেবন করে এবং চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানো, ছিনতাইকারী দলের সাথে ড্রাইভারদের যোসাজসে সম্পৃক্ত না থাকাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ সিএনজি শ্রমিক কল্যাণ কমিটির সভাপতি সত্যবান মজুমদার, সেক্রেটারী মো. হাসান, সহ-সেক্রেটারী মো. সেলিম ও কোষাধ্যক্ষ ফারভেজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শতাধিক শ্রমিকের মাঝে সেমাই, চিনি, দুধ, কিসমিস, বাদামসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১