শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে দুস্থদের জন্য ফ্রি’ মেডিকেল ক্যাম্প

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে হতদরিদ্র ও দুস্থ রোগীদের জন্য ফ্রি’ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বুধবার সকালে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর ডেন্টাল স্টুডেন্টস এন্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, আব্দুল গোফরান ফাউন্ডেশন নামে স্থানীয় একটি প্রতিষ্ঠান।

আব্দুল গোফরান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন জানান, মান্দারী এবং দত্তপাড়া ইউনিয়নের প্রায় তিন শতাধিক গরীব ও দুস্থ রোগীকে এ ক্যাম্পিংয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

মেডিকেল ক্যাম্পিং পরিদর্শন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, আব্দুল গোফরান ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক বাবলু, সদস্য সচিব হারুনুর রশিদ, ডা. কামালুর রহিম সমর, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুক হোসেন, এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি শাহাদাত হোসেন সবুজ, আবু তালেব, ইসমাইল খাঁন সুজন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১