সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অফিসের নারী সহকর্মীকে অন্য নামে ডাকেন! সাবধান হারাতে পারেন চাকরি

লাইফস্টাইল ডেস্ক :

আপনি কি অফিসের কোনও নারী সহকর্মীকে অন্য কোনও নামে ডাকেন? যদি তেমনটা করে থাকেন, তা হলে এখনই সেই অভ্যাস বদলে ফেলুন। না হলে বিপদে পড়তে পারেন বিপদে।

কোনও নারী সহকর্মীকে কৌতুকের বশে অনেকে তার আসল নামে না ডেকে সুইটি, হানি, বেবস ইত্যাদি বলে থাকেন। কিন্তু এটা যে গুরুতর অপরাধ তা মনে করিয়ে এক ব্যক্তিকে শাস্তি দিল আদালত। যদিও ঘটনাটি ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারের।

ম্যাঞ্চেস্টারে মাইক হার্টল নামে এক ব্যক্তি তাঁর নারী সহকর্মীদের হামেশাই সুইটি, হানি, লাভ ইত্যাদি বলে ডাকতেন। যা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সেই সব অভিযোগেই তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেন কর্তৃপক্ষ।

এর পরই ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেখানে গিয়েও বিশেষ সুবিধা হয়নি তার। আদালত জানিয়ে দেয় সংস্থার সিদ্ধান্তই বহাল থাকবে।

এ বিষয়ে বিচারপতি বলেন, “সুইটি, বেব, লাভ এই শব্দগুলি নারীদের অপমান করার শামিল। এই শব্দগুলি ব্যবহার করা অপরাধ।”

মাইক আদালতে জানান, তিনি শুধু নারীদেরই নন, পুরুষ সহকর্মীদেরও মেট, প্যাল বলে ডাকেন। কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে নারীদের ওই নামে ডাকতেন না বলেও আদালতে দাবি করেছেন মাইক।

তাই তাকে অন্যায় ভাবে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু আদালত তাকে সতর্ক করে সংস্থার সিদ্ধান্তকেই বহাল রাখার নির্দেশ দিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930