সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, অনিবন্ধিত বা অবৈধ মোবাইল ফোন যে কোনো নেটওয়ার্কে চালু হলেও তা বন্ধ করা হচ্ছে না।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, মানুষের ভোগান্তি এড়াতে আমরা পাইকারি হারে মোবাইল ফোন বন্ধ করছি না।

মোস্তাফা জব্বার বলেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় নিবন্ধিত না হলে সেই সেটগুলোকে অবৈধ বলতাম। আমরা যে সেটগুলো বন্ধ করা শুরু করেছিলাম সেগুলো বন্ধের কাজ শুরু করায় দেখা গেল মানুষের ভোগান্তি হয়।

বিদেশে আমাদের দেশের এক কোটির মতো প্রবাসী বাংলাদেশি থাকে জানিয়ে মন্ত্রী বলেন, তারা আত্মীয়-স্বজনের জন্য একটা বা দুটা করে সেট নিয়ে আসতো। সেগুলো অনিবন্ধিত হওয়ায় হঠাৎ করে বন্ধ করা শুরু করায় ভোগান্তিতে পড়ছেন। তারা বিদেশ থেকে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

ভবিষ্যতে বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নে মোস্তাফা জব্বার বলেন, এনইআইআর সিস্টেমে আমরা নিবন্ধিত সেটগুলোর ডাটাবেজ তৈরি করছি। ভবিষ্যতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) যদি চায় আমরা তাদের সরবরাহ করতে পারবো। তবে আমরা এ মুহূর্তে পাইকারি হারে সেটগুলো বন্ধ করছি না।

ইতোমধ্যে বন্ধ হওয়া সেটগুলোর কী হবে এমন প্রশ্নে তিনি বলেন, বন্ধ করার আগে গ্রাহকদের এসএমএস পাঠানো হয়েছে। তারা নিবন্ধনের আওতায় এসেছে।

টেলিযোগাযোগ বিভাগ জানায়, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ না করতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31