সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ইফতার আয়োজনে ‘চিকেন স্যুপ’

লাইফস্টাইল ডেস্ক :

ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনি তো সব সময় খাওয়াই হয়। আজকের ইফতারি আয়োজনে রাখতে পারেন মজাদার চিকেন স্যুপ।

চলুন জেনে নেই রেসিপি–

প্রয়োজনীয় উপকরণ- 

* মুরগির মাংস ৫০০ গ্রাম

*  পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ

*  রসুন কুচি এক টেবিল চামচ

* টেস্টিং সল্ট ১/৪ চা চামচ

* মাখন এক টেবিল চামচ

* লেবুর রস এক চা চামচ

* টমেটো সস এক টেবিল চামচ

* কর্নফ্লাওয়ার এক চা চামচ

* ডিম একটি পানি পরিমাণ মতো

* ধনিয়া পাতার কুচি এক চা চামচ।

*  আদা কুচি আধা চা চামচ

* কাঁচা মরিচ কুচি একটি

* গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

* লবণ স্বাদ মতো

প্রস্তুত প্রণালী: 

প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার চুলায় একটি পানি দিয়ে তাতে মাংস সিদ্ধ দিন। পানি পরিমাণ কমে আসলে নামিয়ে পানিটা ছেকে নিন। পেঁয়াজ, রসুন ও আদা কুচি একসঙ্গে মাখন দিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন। এবার ওই পানিটা চুলায় দিয়ে ডিম, কর্নফ্লাওয়ার আর লেবুর রস বাদে বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন।

ডিম আর লেবুর রস একসঙ্গে ফেটিয়ে আস্তে আস্তে স্যুপে ঢেলে নাড়তে থাকুন। এখন বেরেস্তা দিয়ে দিন। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ইফতারিতে পরিবেশন করুন মজাদার গরম গরম মুরগির স্যুপ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930