শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী ওবায়দল হক পাটোয়ারী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বক্তব্য রাখেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউপি মেম্বার ও চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সভাপতি আইনুল আহমেদ তানভীর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

সভায় আগামী সেপ্টেম্বর মাসে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা, আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, ভেজাল বিক্রি রোধ, ভোক্তা অধিকার আইন মেনে চলা ও কোরবানির পশুর হাট নির্দিষ্ট স্থানে বসানোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১