শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই ‘ চন্দ্রগঞ্জ থানা শাখা।
সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জস্থ গ্রীনচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সাংবাদিক মো. আলী হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর (স্বাধীন সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন (সকালের সময়), ইসমত দোহা (ক্রাইম প্রতিদিন), ইব্রাহিম খলিল মঞ্জু (নোয়াখালী সময়), মহিন উদি্দিন লিটন (লক্ষ্মীপুর টিভি), ইমরান হোসাইন (শিক্ষা তথ্য) সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চন্দ্রগঞ্জ থানা শাখার উপদেষ্টা মুজাহিদুল ইসলাম আসিফ, সহ-সভাপতি সমীর কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, সদস্য মিনহাজুর রহমান বিনতু, মোক্তার হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, সড়ক নিরাপত্তার প্রতিটি বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালন করেছে। নিসচার কেন্দ্রীয় ও শাখা কমিটিগুলোর উদ্যোগে সারাদেশে ১১৩৭টি কর্মসূচি পালন করে। যা ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হচ্ছে।  আমাদের সংগঠনের মূল দাবি নিরাপদ সড়ক আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত করে এই আইনটি যথাযথভাবে কার্যকর করা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১