বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে কালের কন্ঠ শুভ সংঘের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রত্যয়

সংবাদদাতা :

সর্বনাশা মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছে কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে ভালো কাজে সবার পাশে শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি কাজল কায়েস শুভসংঘ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত ও সাধারণ সম্পাদক হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সংগঠক মেহেরুল হাসান রাজুকে মনোনীত করা হয়। অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠানকে সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা হয়েছেন, এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ মোজাম্মেল হক মিলন, মোশারফ হোসেন পাটওয়ারী ও এমএ রহিম।

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজম্ম প্রতিনিয়ত সর্বনাশা মাদকে আক্রান্ত হচ্ছে। এনিয়ে ঘরে-ঘরে অশান্তি দেখা দিয়েছে। এর থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১