শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে ৬ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা প্রদান

আকাশবার্তা ডেস্ক :
কালের কন্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকতায় অবদান রাখায় লক্ষ্মীপুরের ৬ সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় শুভ সংঘ এর আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন ও কালের কন্ঠর জেলা প্রতিনিধি কাজল কায়েস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন, জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মরণোত্তর সম্মাননা পাওয়া প্রয়াত সাংবাদিকরা হলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান, ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি এমএ মঈদ, সংবাদের সাবেক নিজস্ব বার্তা পরিবেশক জাকির হোসেন, আজকের কাগজের সাবেক প্রতিনিধি সাইফুল আলম খাঁন, আমাদের সময়ের সাবেক প্রতিনিধি মনোয়ারের রহমান খোকন ও মানবজমিনের সাবেক প্রতিনিধি বাবর মাহমুদ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মূলধারার সাংবাদিকতায় কালের কন্ঠ অনন্য ভূমিকা রাখছে। তারা দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১