বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে কফিল উদ্দিন কলেজের নবনির্বাচিত ৩ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে জেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৩ সদস্যকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত সদস্যরা হলেন, মো. কামাল হোসেন, মো. বাবুল হোসেন ও অহিদ মিয়া। এরমধ্যে অহিদ মিয়া চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুন নূর, প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, কার্যনির্বাহী সদস্য রাকিব হোসেন আপ্র প্রমুখ।

এ সময় নবনির্বাচিত ৩ সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে তাদেরকে প্রেসক্লাবের পক্ষথেকে ফুল দিয়ে বরণ করা হয়।

এরআগে সন্ধ্যা ৬টায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বিজয় দিবস পালন ও বিজয় দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং গঠনতন্ত্রের কিছু ধারা-উপধারা সংশোধন এবং সদস্যদের শৃঙ্খলাবিধি প্রণয়নের জন্য পৃথক দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১