সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা বেশি সুস্থ থাকে

লাইফস্টাইল ডেস্ক :

সংসারের বেড়ি পায়ে পড়লে নাকি জীবন যায় আটকে! তবে উল্টো ব্যাপারও আছে। বিভিন্ন পর্যবেক্ষণ আর জরিপে দেখা গেছে বিবাহিত জীবনে যারা সুখী তাদের রোগশোকে ভোগার পরিমাণ কম। মানসিক প্রশান্তি বেশি আর বাঁচেও বেশিদিন। সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে এই ধরনের গবেষণার ভিত্তিতে করা প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানা যায়, সুখী বিবাহিত জীবন মানে সুস্বাস্থ্য।

মানসিক চাপ কম :
সাইকোনিউরোএন্ডোক্রিনোলজিতে প্রকাশিত কার্নেগি মেলন ইউনিভার্সিটির এক গবেষণা থেকে জানা যায়, অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের মধ্যে ‘স্ট্রেস হরমোন কর্টিসোল’য়ের মাত্রা কম। কর্টিসোলের মাত্রা বেশি থাকলে তা জীবনধারণের নানা রকমের রোগের সৃষ্টি করে। বিবাহিত ব্যক্তিদের মধ্যে ধীরে ধীরে কর্টিসোলের মাত্রা কমে যায়।

ক্যান্সার থেকে নিরাময় :
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র এক গবেষণায় দেখা যায়, অবিবাহিতদের তুলনায় ক্যান্সার আক্রান্ত বিবাহিত মানুষ অনেক বেশি বাঁচে। এটা স্বাস্থ্যবীমা, আর্থিক স্বচ্ছলতা এবং সামাজিক সহযোগিতার কারণেও হতে পারে।

হৃদরোগ থেকে রক্ষা :
ফিনল্যান্ডের টার্কু ইউনিভার্সিটি’র গবেষকদের পরিচালিত পর্যবেক্ষণ থেকে জানা যায়, বিবাহিত নারীদের মধ্যে ‘হার্ট অ্যাটাক’ হওয়ার ঝুঁকি ৬৫ শতাংশ পর্যন্ত কম থাকে। বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন মানসিক অবসাদ কমাতে সাহায্য করে।
তবে উচ্চ মাত্রার কোলেস্টেরল হৃদরোগ এবং অন্যান্য রোগের সঙ্গে সম্পৃক্ত।

মানসিক অসুস্থতা কম হয় :
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের সামাজিক মনোবিজ্ঞানী লি রবিন্স এবং ডারেল রিজিয়ার এক গবেষণায় জানান, বিবাহিতদের নানা ধরনের মানসিক রোগ যেমন- দুশিন্তার প্রবণতা, হতাশা ইত্যাদির ঝুঁকি কমে যায়।

দীর্ঘায়ু :
বিয়ে মানুষের আয়ু বাড়াতে সাহায্য করে, অন্তত ১০ বছর। ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’য়ের আইলিন সিয়েগলারের গবেষণা থেকে জানা যায়, মধ্য বয়সে বা শেষ বয়সের বিয়ে আগাম মৃত্যুর হাত থেকে সুরক্ষা দেয় করে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্সটিটিউট অব এডুকেশন ৯ হাজার ব্যক্তির উপর একটি গবেষণা চালায়। যেখানে দেখা যায়, অবিবাহিতদের তুলনায় বিবাহিত দম্পতিরা বেশি সুস্থ থাকে এবং দীর্ঘদিন বাঁচে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930