সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

যেসব কারণে বিয়ের পর নারীরা মুটিয়ে যায়!

লাইফস্টাইল ডেস্ক :

বিয়ের পর অনেক নারীই মুটিয়ে যান। বিশেষ করে দক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে বিয়ের পর মুটিয়ে যাবার প্রবণতা অনেক বেশি। অনেকেই এ মুটিয়ে যাওয়াকে নেতিবাচকভাবে দেখেন। তবে ফিজিশিয়ানরা একে খুবই ‘সাধারণ’ এবং ইতিবাচক হিসেবেই দেখেন। মুটিয়ে যাবার কারণ নিয়ে আমাদের মধ্যে আছে নানান ধারণা। মিশ্র এ ধারণাগুলোর মধ্যে কিছু কিছু প্রচলিত ধারণা আছে যা খুবই ভুল। তাহলে আসুন জেনে নেওয়া যাক সঠিক কারণগুলো।

১) শারীরিক মিলন মুটিয়ে যাওয়ার কারণ নয়-
বিয়ের পর নারীরা তাদের স্বামীর সঙ্গে খুব ঘন ঘন শারীরিক মিলনে আবদ্ধ হন। অনেকেই মনে করেন যে, এমন মিলন মেয়েদের শরীরে হরমোনজনিত পরিবর্তন আনে। ফলে মুটিয়ে যায় পুরো শরীর। তবে চিকিৎসা বিজ্ঞান এমন ধারণাকে সমর্থন করে না। তবে আসল কারণ যাই হোক, শারীরিক মিলন নারীদের মুটিয়ে যাওয়ার জন্য মোটেও দায়ী নয়।

অনেকেই আবার মনে করেন উন্মুক্ত শারীরিক মিলনের ফলে মুটিয়ে যেতে পারেন নারীরা। তবে এখানেও দ্বিমত চিকিৎসা বিজ্ঞানের। বিশেষজ্ঞরা বলেন, দুই থেকে তিন মিলি বীর্যে মাত্র ১৫ ক্যালরি থাকে। অর্থাৎ মুটিয়ে যাওয়ার সঙ্গে শারীরিক মিলনের কোন সম্পর্ক নেই।

২) হঠাৎ করে ব্যায়াম ছেড়ে দেওয়া-
বিয়ের দিন, তারিখ ঠিক হবার পর অনেক নারীই ব্যায়াম শুরু করেন। ইয়োগা থেকে শুরু করে অনেকে নিয়ম করে জিমও করে থাকেন। বিশেষ দিনে নিজেকে স্লিম এবং আকর্ষণীয় করে তুলতেই তাদের এসব প্রস্তুতি। কিন্তু বিয়ের পর? বিয়ের পর অধিকাংশ নারীই ব্যায়ামের অভ্যাস ধরে রাখতে পারেন না। এভাবে ব্যায়াম ছেড়ে দেওয়াই মুটিয়ে যাওয়ার অন্যতম কারণ।

৩) ভারী খাবার-দাবার-
বিয়েতে তো অনেক ভারী খাওয়া দাওয়া হয়। আর বিয়ের পরে যেন নতুন করে শুরু হয়। দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলেই প্রচলিত প্রথা হলো বিয়ের পর নব দম্পতিকে নিকট আত্মীয়দের বাড়ি বেড়াতে যেতে হয়। আর বেড়ানো মানেই প্রচুর খাওয়া-দাওয়া। বিয়ের এক থেকে দুই বছরের মধ্যেই মুটিয়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ এটি।

৪) নিরাপদ বোধ করাতেও মুটিয়ে যান বিবাহিত নারীরা-
২০১৩ সালে প্রকাশিত ‘হেলথ সাইকোলজি’ শিরোনামের একটি সমীক্ষায় জানা যায়, বিয়ের পর যেসব নারীরা তাদের বিবাহিত জীবন নিয়ে নিরাপদ বোধ করেন তাদের মধ্যে মুটিয়ে যাবার প্রবণতা বেশি। অতিরিক্ত দুশ্চিন্তায় যেমন স্বাস্থ্যহানী হয় তেমনি অতিরিক্ত ভালবাসা আর যত্নেও মুটিয়ে যান নারীরা।

অর্থাৎ বিবাহিত নারীদের মুটিয়ে যাওয়ার কারণগুলো খুবই সাধারণ। অতিরিক আরাম-আয়েশ আর খাদ্যাভ্যাসের কারণেই মুটিয়ে যান তারা। তাই বিয়ের পর ফিগার ধরে রাখতে নিয়ম মেনে জীবন যাপন করুন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930