রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সম্পাদক-প্রকাশক পরিষদে সভাপতি কামাল হাওলাদার, সম্পাদক সহিদ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে স্থানীয় সংবাদপত্রের সম্পাদক-প্রকাশক পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন হাওলাদার; সাধারণ সম্পাদক হয়েছেন, দৈনিক রব পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, দৈনিক ভিশন লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম সালাহ্ উদ্দিন টিপু, সহ-সাধারণ সম্পাদক দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ দৈনিক কালের প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকছুদুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক সবুজ জমিনের সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন সবুজ ও নির্বাহী সদস্য দৈনিক মেঘনারপাড়ের নির্বাহী সম্পাদক সাজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সম্পাদক-প্রকাশক পরিষদের নির্বাচন কমিশনার ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএফ শামসুদ্দিন আহম্মেদ, সাংবাদিক এমজে আলম এবং সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন।

পরিষদের সদস্যরা হলেন, দৈনিক লক্ষ্মীপুর আলোর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, দৈনিক আলোকিত লক্ষ্মীপুরের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, দৈনিক উপকূল কণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক ও প্রকাশ এএফএম মতিউর রহমান, দৈনিক উপকূল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম, দৈনিক মা-মাটি-মানুষের সম্পাদক ও প্রকাশক শফিউল আজম জুয়েল, দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল, দৈনিক মানব কল্যাণের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন জবু, দৈনিক মুক্ত বাঙ্গালি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. কামালুর রহিম সমর, দৈনিক লক্ষ্মীপুর নিউজের নির্বাহী সম্পাদক মো. আক্তার আলম ও দৈনিক কালের প্রত্যাশার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১