আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় রামগতি আহমদিয়া কলেজ প্রাঙ্গণে ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মিসু সাহা নিক্কন ও উপদেষ্টা প্রভাষক রিনোজিৎ দাস।
উক্ত ক্যাম্প সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের সদস্য তানজিরুল ইসলাম রাব্বি প্রমুখ। এছাড়াও এতে সহযোগিতা করেন, রামগতি আহমদিয়া কলেজ শাখা ছাত্রলীগ।
রামগতি ব্লাড ডোনেশান ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মিসু সাহা নিক্কন বলেন, মানব সেবার লক্ষ্যে আমাদের এই আয়োজন। রক্তদানে কেন ভয়, রক্ত দিয়ে করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের পথচলা।
বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প বিকাল ৩টা পর্যন্ত চলে। এতে ২২৩ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।